ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পরীমনির জামিন শুনানি মঙ্গলবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 August, 2021, 6:26 PM

পরীমনির জামিন শুনানি মঙ্গলবার

পরীমনির জামিন শুনানি মঙ্গলবার

চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট।

একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট।

আদালত সেদিন বলেছিলেন , ‘২১ দিন পরে তারিখ দেওয়ার কী আছে? অভিযুক্তের (পরীমনি) জামিন আবেদন শুনানির অধিকার আছে। কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রেখেছেন, যা আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে।’

আদালতসংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ এই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। পরদিন আবেদন ‘আর্লি হিয়ারিং’ বা নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। এসবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। এতে বিলম্বে জামিন আবেদন শুনানির দিন রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পরীমনির অন্তর্বর্তীকালীন জামিনও চাওয়া হয়।

গত ৪ আগস্ট পরীমনিকে বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তিন দফায় পরীমনিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। ওই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status