|
গোমস্তাপুরে সেচ প্রকল্পের ১৯ কেজি চোরাই তামার তারসহ ২ যুবক গ্রেপ্তার
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে সেচ প্রকল্পের ১৯ কেজি চোরাই তামার তারসহ ২ যুবক গ্রেপ্তার গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যার পর নয়াদিয়াড়ী গ্রামের পল্টন মোটর ঘর থেকে সেচ প্রকল্পের তামার তার চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়। মামলা নং-০৬, তারিখ- ০৫/০৫/২০২৬ ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০। মামলার পর গোমস্তাপুর থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার করা হয় নিমতলা কাঁঠাল ইউনিয়নের মোঃ এমারুল ইসলাম (২৩), পিতা- মাইনুল ইসলাম এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৪), পিতা- মোঃ রেণু আলীকে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
