কন্ডোমের বদলে যৌনাঙ্গে আঠা! উদ্দাম যৌনতার পরই প্রাণ হারালেন যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 August, 2021, 12:34 PM
কন্ডোমের বদলে যৌনাঙ্গে আঠা! উদ্দাম যৌনতার পরই প্রাণ হারালেন যুবক
নেশার ঘোরে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবল বাসনা! হাতের কাছে নেই কন্ডোম। তাই ভাবনাচিন্তা না করেই নিজের যৌনাঙ্গের মুখে আঠা লাগিয়ে দেন যুবক। আর প্রাণ দিয়ে তার খেসারত দিলেন তিনি, প্রাথমিক তদন্তে অন্তত তেমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা।
ঘটনা গুজরাটের আহমেদাবাদের। মৃত বছর পঁচিশের সলমন মির্জা। ওই যুবক সম্প্রতি তাঁর বান্ধবীর সঙ্গে একটি হোটেলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকাও। জানা গিয়েছে, হোটেলে ঢোকামাত্রই নেশা করতে শুরু করেন তাঁরা। কারণ, ওই যুবক এবং তাঁর বান্ধবী দু’জনেই ভীষণভাবে মাদকাসক্ত।
নেশার ঘোরেই যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার সাধ জাগে তাঁদের। দু’জনের সায় যখন রয়েছে তখন আর কোনও বাধা নেই বলেই মনে করেন তাঁরা। কিন্তু তাঁদের মনে পড়ে সঙ্গে নেই কন্ডোম। কী করবেন, ভাবতে থাকেন ওই যুবক। আচমকাই তাঁর সঙ্গে থাকা আঠা যৌনাঙ্গে লাগিয়ে নেন। মনে করা হচ্ছে, নেশা করার জন্যই সঙ্গে আঠা রাখতেন তিনি। এরপর ওই হোটেলেই উদ্দাম যৌনতায় মেতে ওঠেন দু’জনে।
ঘটনার পরেরদিন রাস্তার পাশে সলমন মির্জা পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি সলমনকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তবে পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই সোজা হাসপাতালে নিয়ে যান তিনি। কিছুক্ষণ চিকিৎসার পরই তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। সলমনের এক আত্মীয়ার অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যৌনাঙ্গে আঠা লাগানোর ফলেই মৃত্যু হয়েছে তাঁর। যুবকের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে বলেই মনে করছে পুলিশ।