ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ধ'র্ষণ চেষ্টা মামলায় পুলিশ সদস্য কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 2:21 PM

ধ'র্ষণ চেষ্টা মামলায় পুলিশ সদস্য কারাগারে

ধ'র্ষণ চেষ্টা মামলায় পুলিশ সদস্য কারাগারে

কক্সবাজারের উখিয়ায় প্রেমিকার দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় মো. ফারহাদ নামের এক পুলিশ সদস্যকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাত ৮টায় কক্সবাজার কারাগারে পাঠানো হয় অভিযুক্তকে। মো. ফরহাদ উখিয়া থানার কর্মরত কনস্টেবল। শনিবার দুপুরে তার কর্মরত উখিয়া থানাই মামলাটি লিপিবদ্ধ করা হয়।

সূত্র জানিয়েছে, মো. ফরহাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয় হয়। পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীই পুলিশ কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।

শনিবার (৩১ জুলাই) মামলাটি আমলে নিয়ে ফরহাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় উখিয়া থানা পুলিশ। করোনাকালীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর রাত ৮টায় তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার আদালতের ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

এদিকে উখিয়া থানার ওসি আহমেদ মনজুর মোরশেদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status