ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লাহ সদস্যকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 2:20 PM

বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লাহ সদস্যকে গুলি করে হত্যা

বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লাহ সদস্যকে গুলি করে হত্যা

লেবাননের সশস্ত্র-রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা।

শনিবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণে জিয়া শহরে এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আলী শিবলি নামের ওই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়।

লেবাবনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, আততায়ীর গুলিতে আরও একজন আহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনী ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনে আবদ্ধ করেছে এবং হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিস্তল হাতে এক ব্যক্তি দৌড়ে শিবলির কাছে গিয়ে তাকে কয়েক দফা গুলি করে। গুলি শেষে আবার আততায়ী দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা যায়, গত বছর আগস্টে খালদা শহরে স্থানীয় সুন্নি ও শিয়া আরবদের মধ্যে এক সংঘর্ষের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই সংঘর্ষে এক সুন্নি আরব শিশু ও অপর এক ব্যক্তি নিহত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status