|
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহি সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহি সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিচয় পাওয়া গেছে একজনের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
