ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
শ্রমিকদের জন্য লঞ্চ চলাচল শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 July, 2021, 8:16 PM
সর্বশেষ আপডেট: Saturday, 31 July, 2021, 8:48 PM

শ্রমিকদের জন্য লঞ্চ চলাচল শুরু

শ্রমিকদের জন্য লঞ্চ চলাচল শুরু

চলমান ‘কঠোরতম’ বিধিনিষেধের মধ্যে শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য লঞ্চ চলাচল শুরু হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে ১ আগস্ট থেকে শিল্ল কারখানা চালুর অনুমতি দিয়েছে সরকার।

এই খবর প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হয়েছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান–রিকশাসহ নানাভাবে ঢাকা আসছেন তারা।

এই পরিস্থিতিতে আজ শনিবার সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রাত ৮টার দিকে বিআইডব্লিউটিএ–এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্ত থেকে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।’

কারণ ব্যাখ্যায় মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যেহেতু পহেলা আগস্ট থেকে শিল্প কলকারখানা চালু হচ্ছে। তাই শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করে নৌপথে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status