|
অপহরণের ২৪ ঘন্টায় মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেপ্তার
মোঃ মুসা
|
![]() অপহরণের ২৪ ঘন্টায় মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেপ্তার সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গত ৫ জুন দুপুরে উল্লাপাড়া উপজেলার অলিদহ গ্রামের আবু তালেবের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাবিনা খাতুনকে (১৩) পার্শ্ববর্তী রৌহাদহ গ্রামের আব্দুল মমিনের ছেলে টাইলস মিস্ত্রি সুমন আলী (২০) সামাজিক পরিচয়ের সূত্র ধরে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরন করে। এই ঘটনার পর আবু তালেব এদিনই বিকেলে সলংগা থানায় বাদি হয়ে সুমন আলীর বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। এরপর সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় রাতেই ওসি আব্দুল কাদের জিলানীকে প্রধান করে একটি উদ্ধার টিম গঠন করা হয়। পরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমানের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ৫ জুন সোমবার রাতেই সলংগা থানার কালিকাপুর এলাকা থেকে অপহরনকারী সুমন আলীকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী সাবিনাকে। উদ্ধার টিমে অপর কর্মকর্তাদের মধ্যে ছিলেন, পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া হোসেন, উপ পরিদর্শক আলমগীর হোসেন, শেখ সজিব ও আব্দুল লতিফ মন্ডল। আব্দুল কাদের জিলানী আরো জানান, মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আলমগীর হোসেনের মাধ্যমে অপহরনকারী সুমন আলীর বিরুদ্ধে ৬ জুন মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। একই সঙ্গে অপহৃতা সাবিনাকে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ানোর পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
