|
বাগমারায় অনলাইন ক্যাসিনো 'জুয়া' চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অনলাইন ক্যাসিনো 'জুয়া' চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬ গ্রেপ্তাররা হলেন, ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া এলাকার শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার শাহিনুর খান (৪৫), দরগা মাড়িয়া এলাকার রকি ইসলাম (২০), সগুনা এলাকার ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ী এলাকার কাউছার (২৩) এবং দুর্গাপুর উপজেলার পুরাতন তাহেরপুর এলাকার জুবায়ের হোসেন (৪৫)। শিমুল ভবানীগঞ্জ পৌরসভায় কর্মরত। তার পিতা একই পৌরসভার সাবেক কমিশনার। দীর্ঘদিন থেকেই শিমুল অনলাইন জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এজাহার সূত্রে জানা গেছে, সোমবার ১১ মে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় সংলগ্ন শিমুলের দোকানে কয়েকজন ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে 1xBet নামের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছেন। পাশাপাশি Binance ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করা হচ্ছিল। পরে অফিসার ইনচার্জের অনুমতি নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। রাত পৌনে ৭টার দিকে দোকানঘরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে এ সময় আরও ১০/১২ জন কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
