ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় এমপি আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 11:50 AM

বাগমারায় এমপি আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের মতবিনিময়

বাগমারায় এমপি আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের মতবিনিময়

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর সঙ্গে মতবিনিময় করেছেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার ১২ মে, বেলা ১১টায় এমপি ডাঃ আব্দুল বারী সরদারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর নেতৃত্বে শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় শিক্ষকবৃন্দ ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, শিক্ষাবান্ধব নেতৃত্বের মাধ্যমে ডাঃ আব্দুল বারী সরদার বাগমারার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তারা এমপির পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার শিক্ষকদের সমাজের আলোকিত অংশ হিসেবে উল্লেখ করে নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ এরশাদ আলী, সহকারী অধ্যাপক ফরমান আলীসহ কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status