|
রাজি না হলেই গ্যাং রেপ করা হয় তরুণীদের
নতুন সময় প্রতিবেদক
|
|
রাজি না হলেই গ্যাং রেপ করা হয় তরুণীদের পাচার হওয়া প্রসঙ্গে রুপা জানিয়েছে, গত বছরের শুরুতে ফেসবুকে টিকটক হৃদয়ের বান্ধবী হিসেবে পরিচয় ঘটে ইতির সঙ্গে। কথা হতো হৃদয়ের সঙ্গেও। ঢাকার মগবাজারের হৃদয় তার পূর্ব পরিচিত। চাকরির জন্যই ভারতে পা দিয়েছিলো রুপা। গত বছরের শুরুতে ঢাকা থেকে সাতক্ষীরা। তারপর সাতক্ষীরা সীমান্তে একটি ঝুঁপড়ি ঘরে কাটে দুই রাত। পরবর্তীতে এক মধ্যরাতে এই চক্রের মেহেদি, বাবু, মহিউদ্দিন, সালাম সীমান্ত পার করে দেয়। ওপারে বকুল নন্দী নামে আরেক দালালের বাসায় এক রাত। পরবর্তীতে পলক মন্ডল তাকে নিয়ে যায় ব্যাঙ্গালুরুতে। সেখানেই গ্যাং র্যা পের শিকার হয় মেয়েটি। রুপা জানিয়েছে, পতিতাবৃত্তিতে রাজি না হলে এভাবেই পাচার হওয়া প্রতিটি মেয়েকে গ্যাং রেপ করা হয়। এসময় উচ্চ ভলিয়মে হিন্দি গান ছেড়ে দেয় ওরা। আশপাশের লোকজনের কানে কোনোভাবেই এই শব্দ পৌঁছায় না। সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস হলে তদন্তে নামে দুই দেশের পুলিশ। এ ঘটনার পর ভারতে ১১ বাংলাদেশি ও এক ভারতীয় গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। এরমধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিএমপি’র হাতিরঝিল থানায় এ পর্যন্ত সর্বমোট পাঁচটি মানব পাচার মামলা হয়েছে। এ বিষয়ে পুলিশের তেজাগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, ইতিমধ্যে এই নারী পাচারকারী চক্রের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
