|
পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা
রাসেল সিকদার, দেলদুয়ার
|
![]() পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা মানিকগঞ্জ থেকে লাউহাটি-দেলদুয়ার হয়ে টাঙ্গাইল শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির মাঝখানজুড়ে সারিবদ্ধভাবে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বয়স্ক মানুষদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। ব্যস্ত বাজারের মধ্যেই অটোরিকশা ঘোরানো ও যাত্রী ওঠানামার কারণে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ দেখা যায়নি। বাজারের দুই পাশের ফুটপাতও বিভিন্ন ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে একদিকে বাজারের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্রেতাদের বিড়ম্বনায় টাঙ্গাইল শাড়ি ব্যবসাও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ছে। এলাকাবাসী জানান, সাবেক ইউএনও শাহাদাত কবির বিষয়টির গুরুত্ব বুঝে কিছু উদ্যোগ নিয়েছিলেন। তবে আকস্মিক বদলির কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এরপর আর কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, পাথরাইল বাজার সমিতি, দেলদুয়ার থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দ্রুত যানজট নিরসনের ব্যবস্থা নিতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
