|
দামুড়হুদায় পরিমাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() দামুড়হুদায় পরিমাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ওই পাম্পে তেল পরিমাপে গড়মিল হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
