ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গেটস ফাউন্টেশন থেকে পদত্যাগ করতে পারেন মেলিন্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:45 AM

গেটস ফাউন্টেশন থেকে পদত্যাগ করতে পারেন মেলিন্ডা

গেটস ফাউন্টেশন থেকে পদত্যাগ করতে পারেন মেলিন্ডা

আগামী দু’বছর পরে গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি পদ ত্যাগ করতে পারেন মেলিন্ডা গেটস। গেটস ফাউন্ডেশন থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি পদত্যাগ করলেও নিজের জনহিতৈষী কাজের জন্য বিল গেটসের কাছ থেকে ব্যক্তিগত ‘রিসোর্স’ পাবেন। তা হবে ফাউন্ডেশনের অনুদান থেকে সম্পূর্ণ আলাদা। গেটস ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের বিবাহ বিচ্ছেদের ঘোষণার মধ্যে আছেন বর্তমানে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং বিল গেটস। এখনও আনুষ্ঠানিকতা পায়নি তাদের বিচ্ছেদ। তবে ফাউন্ডেশন বলেছে, তারা বিচ্ছেদে গেলেও ফাউন্ডেশনের সহ-সভাপতি হিসেবে দু’বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর যদি পরিস্থিতি অনুকূলে না যায়, তাহলে পদত্যাগ করতে পারেন মেলিন্ডা গেটস।

এ খবর দিয়েছে অনলাইন টাইমস নাউ।

বিশ্বের সবচেয়ে বড় জনহিতৈষী ফাউন্ডেশনের আকস্মিক এই ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান। এই উদ্যোগের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনের সফল হস্তান্তর নিশ্চিত করা হবে। গত দুই দশকে দারিদ্র্য এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে এই ফাউন্ডেশন বিশ্বজুড়ে ব্যয় করেছে কমপক্ষে ৫০০০ কোটি ডলার। যদি দু’বছর পরে মেলিন্ডা পদত্যাগ করেন তাহলে এসব কাজের জন্য বিল গেটসের কাছ থেকে ব্যক্তিগত সম্পদ পাবেন মেলিন্ডা। এর সঙ্গে ফাউন্ডেশনের কোনো সম্পর্ক থাকবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status