|
ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর তথ্যমতে, নিহত বাংলাদেশিরা সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত তাদের নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, গত রবিবার এই প্রাণঘাতী হামলাটি চালানো হয়। উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পাল্টা জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পরও এমন পাল্টাপাল্টি হামলায় ওই অঞ্চলে চরম উত্তেজনা ও প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। সূত্র: লরিয়েন্ট টুডে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
