ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আলমগীর রেঞ্চ লিমিটেডের বছিলা সেলস্ সেন্টারের উদ্বোধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 4:07 PM

আলমগীর রেঞ্চ লিমিটেডের বছিলা সেলস্ সেন্টারের উদ্বোধন

আলমগীর রেঞ্চ লিমিটেডের বছিলা সেলস্ সেন্টারের উদ্বোধন

লাবিব গ্রুপের কৃষিপণ্য ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে গেল শনিবার বিকেলে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার 'আলমগীর রেঞ্চ লিমিটেড'-এর বছিলা সেলস্ সেন্টার উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট ও D8CCI-এর বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম। 


এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমগীর র‌্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপি এবং মিসেস সুলতানা জাহান সিআইপি সহ বছিলা, মোহাম্মাদপুর, ঢাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, ’আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড’ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আসন্ন ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে গ্রহকদের নিকট সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করার লক্ষ্যে এই সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়।


ইতিমধ্যেই গবাদিপশুর বিশ্বস্ত ফার্ম আলমগীর র‌্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের নিকট সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশ জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। আলমগীর র‌্যাঞ্চ তাদের গরুগুলোকে ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিকভাবে লালন-পালন করে থাকে।


এছাড়াও তারা গরুকে সুস্থ কিংবা সবল দেখানোর জন্য সব ধরণের কৃত্রিম খাবার, অনিরাপদ ঔষধ, স্টেরয়েড কিংবা হরমন ব্যবহার থেকে বিরত থাকে। গরুর সার্বক্ষণিক যত্নের জন্য তারা দক্ষ খামারি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহ করে যা ক্রেতা ও ভোক্তাদের জন্য হালাল ও সাস্থ্যকর মাংস নিশ্চিত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status