ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 June, 2026, 5:48 PM

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন

সামাজিক উন্নয়নমূলক প্ল্যাটফর্ম ‘আলোকানন্দ ফাউন্ডেশন’-এর মাধ্যমে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে ২০২৬ সালের অংশীদারিত্ব নবায়ন করেছে সেন্ট্রো। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও বিকাশে দীর্ঘদিনের সহযোগিতা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুন সেন্ট্রোর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রোর প্রধান পরিচালন কর্মকর্তা নিকোলাস অ্যান্টন, আলোকানন্দ ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি দেওয়ান সাজ্জাদুল করিম এবং এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক।

২০২০ সাল থেকে শুরু হওয়া এ অংশীদারিত্বের আওতায় সেন্ট্রো এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা ১০ শিশুর শিক্ষা, লালন-পালন ও সার্বিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে।

এছাড়া ২০২৩ সালে সহযোগিতা বাড়িয়ে ১০টি প্রারম্ভিক শৈশব উন্নয়ন কেন্দ্রে সহায়তা দেয় সেন্ট্রো। এর মাধ্যমে ৭৫০-এর বেশি সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা, যত্ন ও নিরাপদ পরিবেশের সুযোগ পেয়েছে।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, সেন্ট্রোর দীর্ঘমেয়াদি সহযোগিতা সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নতুন অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status