ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 June, 2026, 5:15 PM

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এজিএম-এর সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সেসময় উপস্থিত ছিলেন আইপিডিসি’র স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; যুগ্ম সচিব এ কে এম আতিকুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; এবং ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদ।

ভিডিও কনফারেন্সে আরও অংশগ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইনান্সিয়াল অফিসার ফাহমিদা খান, এফসিএ সহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ।

এজিএম চলাকালে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপণী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সবশেষ, শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এজিএম সমাপ্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status