ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
তিন দিন ধরে যোগাযোগ নেই, বাসায় মিলল নারী চিকিৎসকের লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 June, 2026, 11:24 PM

তিন দিন ধরে যোগাযোগ নেই, বাসায় মিলল নারী চিকিৎসকের লাশ

তিন দিন ধরে যোগাযোগ নেই, বাসায় মিলল নারী চিকিৎসকের লাশ

ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফারা ফেরদৌস নামে ২৭ বছর বয়সি ওই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

শুক্রবার বিকালে ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ওই নারী চিকিৎসকের সঙ্গে তিন দিন ধরে তার পরিবারের যোগাযোগ ছিল না। ফোনে সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বাসায় গিয়ে বিছানায় তাকে পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে।

৩৯তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী ছিলেন।

২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।

অবিবাহিত এ চিকিৎসক সেই ফ্ল্যাটে একাই থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status