|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘আইএসসিএএনটি-২০২১’ শীর্ষক সিম্পোজিয়াম
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘আইএসসিএএনটি-২০২১’ শীর্ষক সিম্পোজিয়াম গত ২৪-২৫ জুন তুরষ্কের তরোস ইউনিভার্সিটির আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে এ আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও সাতটি প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। দুই দিনের এই অনুষ্ঠানে গবেষকরা ১৪০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘ডিজিটাইজেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ : পোস্ট প্যান্ডামিক ট্রাটেজি’ শীর্ষক আলোচনায় মূল বক্তব্য প্রদান করেন। সিম্পোজিয়ামের একটি বিশেষ সেশনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। ওই সেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর ছয় জন শিক্ষক ও তরুণ গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও ‘ফাইন্যান্স’ এবং ‘ইনোভেশন অ্যান্ড ডিজিটালাইজেশন’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান দিদার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উর্ধ্বতন সহকারী পরিচালক সৈয়দ রায়হান উল ইসলাম। বর্তমান করোনা অতিমারীকালীন পরিস্থিতিতে এই সম্মেলনটি ব্যবসায় ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
