ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পরীমনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 4:07 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 June, 2021, 4:10 PM

পরীমনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

পরীমনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে নেওয়া হয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনিকে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে সাভার মডেল থানায় আসেন এই চিত্রনায়িকা। এ সময় তার সঙ্গে কয়েকজন উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। তিনি জানান, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য যাচাই করতেই পরীমনিকে থানায় ডেকে আনা হয়েছে।

এ বিষয়ে জানতে পরীমনির মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে, পরীমনি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

উল্রেখ্য, গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status