ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ধর্ষণে ছয়মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বৃদ্ধ কবিরাজ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:37 PM

ধর্ষণে ছয়মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বৃদ্ধ কবিরাজ গ্রেফতার

ধর্ষণে ছয়মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বৃদ্ধ কবিরাজ গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযুক্ত বৃদ্ধের নাম মিরাজ উদ্দিন কবিরাজ। শনিবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। উপজেলার সফাপুর ইউপির চকগৌরী গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিমের মা বাদী হয়ে মিরাজ উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। এরপরই চকগৌরী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল চার টার দিকে ওই ছাত্রী চকগৌরী গ্রাম থেকে তার খালার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে ফসলের মাঠে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখানো হয়। স্কুলছাত্রী ভয়ে কাউকে না বলে চুপ থাকে। সম্প্রতি ওই ছাত্রীর শারীরিক গঠন পরিবর্তন হতে থাকলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানান।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status