ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মাদারগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযানে, ৪৬ বস্তা সরকারি চাল জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 9:37 PM

মাদারগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযানে, ৪৬ বস্তা সরকারি চাল জব্দ

মাদারগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযানে, ৪৬ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জে র‍্যাবের অভিযানে খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ ৪৬ বস্তা  মোট ১৩৮০ কেজি সরকারি  চাল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার একটি গোডাউন থেকে সরকারি চাল জব্দ করে র‍্যাব-১৪ টিম। 

লোটাবর এলাকার  উসমান মন্ডলের ছেলে সাজেল (৪৫) এর গোডাউন থেকে কালোবাজারি ৪৬ বস্তা সরকারি  চাল উদ্ধার করে র‍্যাব-১৪।  

মডেল থানা সূত্রে জানা গেছে  শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে র‍্যাব-১৪ অভিযানে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ মোট ৪৬ বস্তা জব্দকৃত সরকারি  চাল থানায় রাখা হয়েছে।  

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায় জানান র‍্যাব-১৪ অভিযানে জব্দকৃত সরকারি  চাল থানায় রাখা হয়েছে। অভিযোগ এখনো পায়নি' বাদী হয়তো প্রস্তুুতি নিচ্ছে  মামলার জন্য। 
উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড রাসেল দিও জানান আসামী সাজেল মিয়া পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান বিষয়টি অবগত হওয়ার পর এসিল্যান্ড কে পাঠিয়ে ছিলাম।  বিস্তারিত এসিল্যান্ডের কাছে জানতে পারবেন। 
এই বিষয়ে এসিল্যান্ড জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status