ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বলিউড অভিষেকের পর ১০০ বারের বেশি গর্ভবতী, নিজেই জানালেন বিদ্যা বালান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:38 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 9:17 PM

বলিউড অভিষেকের পর ১০০ বারের বেশি গর্ভবতী, নিজেই জানালেন বিদ্যা বালান

বলিউড অভিষেকের পর ১০০ বারের বেশি গর্ভবতী, নিজেই জানালেন বিদ্যা বালান

বিদ্যা বালান। বলিউডে তিনি একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে বর্তমানে যেমন ঝাঁ-চকচকে তার ক্যারিয়ার এরমটা আগাগোড়া ছিল না অভিনেত্রীর। বলিউডে পা রেখে নিজের ফিগারের জন্য বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

কিন্তু বিদ্যা বালান মানেই নারী শক্তির এক জ্বলন্ত উদাহরণ। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সমালোচকদের জব দেয়ার পাশাপাশি বলিউডে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে।

একাধিক সুপারহিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বলিউড এমন একটি জায়গা যেখানে সব সময় তৈরি থাকতে হয় পার্ফেক্ট লুক থেকে পোশাক, ফিগার সবেতেই। কিন্তু বিদ্যা বালান আর পাঁচটা অভিনেত্রী দের মতো জিরো ফিগারের অধিকারিণী নয়। নিজের মোটা ফিগারের কারণে প্রায়ই নেটিজেনদের কাছে সমালোচনার পাত্র হন তিনি।

নিজের মোটা ফিগারের কারণে একাধিকবার অভিনেত্রীকে অন্তঃসত্ত্বা হওয়ার তাকমা দিয়েছিলেন নেটিজেনরা। একবার একটি সাক্ষাৎকারে বিদ্যা বালান নিজের মুখেই সেকথা জানিয়েছেন। অভিনেত্রীর বেলি ফ্যাট সবসময়ই তার পোশাকে ফুটে উঠত। যার জেরে একাধিকবার অভিনেত্রীর পেটের চর্বিকে বাচ্চা বলে সম্বোধন করা হতো এবং বলা হত অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

অভিনেত্রী বলেছিলেন, পাশ থেকে তার ছবি তুলতেই পেট কিছুটা মোটা লাগতো।‌ আমার কাছে খবর যেত যে আমি অন্তঃসত্ত্বা। মহাভারতের গান্ধারী ১০০ সন্তানের মা হয়েছিলেন। কিন্তু আমি মনে করি খবরের জেরে আমি তাকে ছাড়িয়ে গিয়েছি।

কিন্তু এত সমালোচনার মাঝেও অভিনেত্রী তার বিরুদ্ধে হওয়া ট্রোল ও বডি শেমিং কে পাত্তা দিতেন না। এই প্রসঙ্গে তিনি জানান, সমালোচকরা আমার নামে কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। আমি এতেই খুশি।

প্রসঙ্গত কিছুদিন আগে অ্যামাজন প্রাইম ভিডিও তে মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘শেরনি’। এই ছবির পরিচালক হলেন অমিত মাসুরকর। সেই ছবিতে অভিনেত্রী মহিলা বন আধিকারিক এর ভূমিকায় অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status