|
শ্রীপুরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে একটি কভার্ডভ্যান দ্রুতগতিতে চলছিল। এ সময় একই লেনে চলাচলরত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানটি রিকশা ও চালকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কভার্ডভ্যানটি উল্টে থাকায় দীর্ঘ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত কভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
