ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 8:08 PM

মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল যুব সংঘের আয়োজনে গতকাল  সোমবার চারদলিয়  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বিকাল পাঁচটায় ফরিদপুর সুগার মিলস হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের বারবার তো সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। 

এ সময় মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, চিনিকল যুবসংঘের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা মিকাইলসহ শ্রমজীবী ইউনিয়ন, ছাত্রদল যুব দলের নেত্রীবৃন্দ উপস্থিত। খেলায় শাপলা একাদশ  ও চন্দনা একাদশ নির্ধারিত সময়ে সমান সংখ্যক গোল করায় ট্রাইবেকারে চন্দনা একাদশ এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।  

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি পুরস্কার বিতরণ করেন উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ অতিথিবৃন্দ। খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি ছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status