ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
গাছ লাগাতে বলে ট্রলের শিকার ধোনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:35 PM

গাছ লাগাতে বলে ট্রলের শিকার ধোনি

গাছ লাগাতে বলে ট্রলের শিকার ধোনি

ভারতীয়দের চোখের মণি মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের বাইশ গজে দেশকে বারবার গর্বিত করেছেন তিনি। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিন-তিনটি বিশ্বকাপ জয়ের খেতাব তার ঝুলিতে। এতকিছুর পরও সম্প্রতি এক কাণ্ডে ট্রলের শিকার হয়েছেন এই ক্রিকেটার।

সম্প্রতি ভক্তদের উদ্দেশ্যে পরিবেশবান্ধব এক পরামর্শ দিয়েছিলেন ধোনি। এমন কাজে যেখানে তার প্রশংসা পাওয়ার কথা সেখানে উল্টো সমালোচনা ও ট্রলের শিকার হচ্ছেন তিনি।

কিছুদিন আগে স্ত্রী-কন্যা নিয়ে শিমলা ঘুরে গিয়েছিলেন ধোনি। মনোরম পরিবেশে সাবেক ভারত অধিনায়কের সাজানো বাড়ির ছবিও এরই মধ্যে সামনে এসেছে। এছাড়া চর্চায় আছে ধোনির নতুন গোঁফের স্টাইলও। কিন্তু এরই মধ্যে বিতর্কে জড়ালেন মাহি।

বিষয়টা তাহলে খোলাসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কাঠের তৈরি একটি ঘরে দাঁড়িয়ে আছেন মাহি। যেখানে একটি কাঠের পাটাতনের উপর লেখা, 'গাছ লাগান, বন বাঁচান'। মেরুন রঙের টি-শার্ট পরে সেই লেখাটির পাশেই হাসিমুখে পোজ দিয়েছেন ধোনি।

ছবিটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর একাংশ এই ছবি দেখে বেশ ক্ষুব্ধ। ছবি নিয়ে আপত্তি তুলে তারা লিখেছেন, কী অদ্ভুত ব্যাপার! গাছ বাঁচানোর বার্তা দিচ্ছেন অথচ সেই বার্তাই লেখা কাঠের পাটার উপর। মূলত এই কারণেই অনেকের বিরাগভাজন হয়েছেন ধোনি।

অনেকে আবার লিখেছেন, কাঠের কাফেতে দাঁড়িয়ে ধোনির গাছ বাঁচানোর বার্তা সত্যিই বড় হাস্যকর। আরও একধাপ এগিয়ে আরেক নেটিজেন বলছেন, এ ছবি দেখে মনে হচ্ছে, কোনো সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ক্যান্সার হাসপাতাল তৈরি করেছে।

অবশ্য এসব ট্রলে কখনোই কান দেন না ধোনি। এবারও দেননি। তিনি আছেন নিজের মেজাজেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status