ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
তিন মাস ধরে অবরুদ্ধ ৪০ পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:35 PM

তিন মাস ধরে অবরুদ্ধ ৪০ পরিবার

তিন মাস ধরে অবরুদ্ধ ৪০ পরিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শত বছরের পুরনো একটি গ্রামীণ রাস্তায় স্থাপনা ও দেয়াল নির্মাণ করেছে এক প্রভাবশালী। এতে তিন মাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষ।

শুক্রবার বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য পুটিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রধান রাস্তা থেকে চলাচলের জন্য বাড়ির পাশ দিয়ে সরু একটি মাটির রাস্তা। রাস্তার মাঝখানে একটি একচালা ছোট্ট টিনশেড ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর সামনে কিছুদূর পর আড়াআড়িভাবে ইট দিয়ে আরো একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে রাস্তাটিই বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে রাস্তার মালিকানা দাবি করে রাস্তাটি বন্ধ করে দেন প্রতিবেশী মনসুর আলীর ছেলে মুনজিল মিয়া।

অবরুদ্ধ একটি পরিবারের সদস্য আবদুল মান্নান বলেন, বাপ-দাদার আমল থেকেই শতাধিক বছর ধরে এ রাস্তা দিয়ে সবাই চলাচল করে আসছি। হঠাৎ নিজের জায়গা দাবি করে রাস্তার মধ্যে ঘর ও ইট দিয়ে দেয়াল নির্মাণ করেন মুনজিল।

ইউপি সদস্য মো.শাহজাহান বলেন, বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যানকে নিয়ে তিনটি সালিশ করেছি। কিন্তু মনজিল মিয়া কোনো সালিশই মানছেন না।

অভিযুক্ত মুনজিল মিয়া বলেন, জায়গাটি আমার বাড়ির উঠান। এ জায়গা দিয়ে তারা অবাধে চলাফেরা করলেও এখন আমি সীমানাপ্রাচীর দিয়ে জায়গাটি আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এর পরিবর্তে আমার বাড়ির পশ্চিম পাশ দিয়ে চলাচলের রাস্তার জন্য গাছ কেটে জায়গা করে দিয়েছি। কিন্তু তারা মানছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status