ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
৪ ঘণ্টায় মামলা শেষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 9:24 PM

৪ ঘণ্টায় মামলা শেষ

৪ ঘণ্টায় মামলা শেষ

মাত্র ৪ ঘণ্টায় একটি মামলার ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ ও আসামি গ্রেফতার শেষে মূল প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে আসামি সজিব আকন্দকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক। সজিব উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড তুমলিয়া গ্রামের বজর উদ্দিনের ছেলে।

ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সকাল ১০টার দিকে একটি অভিযোগ করা হয়। আর অভিযোগটি করেন একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিনের আকন্দের মেয়ে মেহেরুন নেছা। আর ওই অভিযোগ তদন্তের দায়িত্বভার দেওয়া হয় থানার এসআই মো. শামীম মিয়াকে। পরে তিনি অভিযোগের ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে গ্রেফতার করেন। মামলা শেষে করতে সর্বোচ্চ ৪ ঘণ্টা সময় লাগে। দুপুর ২টার মধ্যে আসামিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তবে এতো দ্রুত সময়ের মধ্যে মামলা নিম্পত্তি করায় বিষয়টি তিনি ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status