ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
মোটরসাইকেল থেকে এবার অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 9:06 PM

মোটরসাইকেল থেকে এবার অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি

মোটরসাইকেল থেকে এবার অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি

অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিউজিল্যান্ডের পর চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কার রাখা আছে। দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহার রেখেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে বিলাসবহুল চেরি ব্র্যান্ডের গাড়ি। 

এ নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল  বলেছেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’ 

বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছর পর আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বাড়িয়েছে। বিসিবি সভাপতি বলেছেন , ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন।’

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুনের ৯, ১১ ও ১৪ তারিখে ঢাকার মিরপুরে হবে ৩টি ওয়ানডে; একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status