ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 7:04 PM

পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল

পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৪০টি চায়না দুয়ারী ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মো. শামীম আরিফিন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. নাঈম মোল্যা এবং চরভদ্রাসন থানা পুলিশের সদস্যরা।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী ব্যবহার করায় নদীতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইলিশসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, জলজ সম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status