ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির জন্মদিনে ভক্তদের ১ টাকায় আটা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 6:34 PM

মেসির জন্মদিনে ভক্তদের ১ টাকায় আটা

মেসির জন্মদিনে ভক্তদের ১ টাকায় আটা

বৃহস্পতিবার (২৪ জুন) ছিল বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনার এই মহামারির কারণে দিনটি হয়তো ঘটা করে পালন করতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। এসময় হই-হুল্লোড় আর করবেনই বা কীভাবে? তবে তার প্রতি কোটি ভক্তের ভালোবাসার বহিঃপ্রকাশ তো আর আটকে রাখা যায় না।

নিজ পছন্দের তারকার জন্মদিন এবার গোপনে সীমিত পরিসরে পালন করেছেন ভক্তরা। বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের দাসপাড়ায় মেসির ৩৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কেক কাটেন ‘১৫ মেসি ভক্ত দামুড়হুদা’ নামে একটি সংগঠনের সদস্যরা। এর আগে বিকেলে জন্মদিন উপলক্ষে করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ৩৫০টি পরিবারের মাঝে ৫০০ কেজি আটা ও ৫০০টি মাস্ক বিতরণ করেন মেসি ভক্তরা। তাদের এই উদ্যোগ সাড়া ফেলেছে পুরো এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে মেসি ভক্তদের মহতী এই উদ্যোগ।

সংগঠনের মুখপাত্র শুভ দাস জানান, এবছর প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিনে ৩৪ পাউন্ড কেক কাটার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা হয়ে ওঠেনি। আমাদের একটি ফান্ড আছে। এখানে এলাকার বিত্তবানরা অনুদান দেন। ফান্ডের টাকাসহ আমরা নিজেরা আরও কিছু টাকা দিয়ে দামুড়হুদা এলাকার ৩৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ৩৪টি বৃক্ষরোপণ করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

তিনি আরও জানান, পরে ওই টাকা দিয়ে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ৩৫০টি পরিবারকে মোট ৫০০ কেজি আটা দেয়া হয়েছে। এছাড়া ৫০০টি মাস্ক বিতরণ করা হয়েছে। তবে তারা যেন কোনো সংকোচবোধ না করেন সেজন্য প্রতি কেজি আটায় ১ টাকা করে মূল্য হিসেবে নেয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে আগামী বছর দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বড় আয়োজনে উদযাপন করা হবে প্রিয় তারকার জন্মদিন।

উল্লেখ্য, গত বছর প্রিয় ফুটবল তারকার জন্মদিন পালন করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয়েছিল মেসি ভক্তদের। কেননা, তখন করোনার লকডাউনের বিধিনিষেধ ছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালতে মেসি ভক্তদের জরিমানার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status