ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ম লুকিয়ে বিয়ের পর পরিবারের নাবালিকা মেয়েকে ধ'র্ষণ করলো বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 6:36 PM

ধর্ম লুকিয়ে বিয়ের পর পরিবারের নাবালিকা মেয়েকে ধ'র্ষণ করলো বাবা

ধর্ম লুকিয়ে বিয়ের পর পরিবারের নাবালিকা মেয়েকে ধ'র্ষণ করলো বাবা

ধর্মীয় পরিচয় লুকিয়ে বিবাহবিচ্ছিন্না এক হিন্দু নারীকে বিয়ে করে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। বিয়ের কয়েকদিন পর থেকে স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু এতে তার স্ত্রী অসম্মতি হলে স্বামী ক্ষিপ্ত হয়ে ওই নারীর আগের পক্ষের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এ ঘটনায় লখনউয়ের গুদাম্বা থানার পুলিশ ইমরান খানের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

লখনউ-পুলিশের ডিসি (উত্তর) দেবেশ পাণ্ডে জানিয়েছেন, ইমরান তার নাম গোপন রেখে ৩৫ বছর বয়সী ওই বিবাহবিচ্ছিন্না নারীর সঙ্গে আলাপ করেছিল। তখন নিজেকে সঞ্জয় চৌহান হিসেবে পরিচয় দিয়েছিল। কিছুদিন পর দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারা বিয়েও করেন। বিয়ের কয়েকদিন পর ইমরান তার ধর্মীয় পরিচয় প্রকাশ করে। এরপর তার স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিলে তিনি রাজি না হলে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করে।

পুলিশ আরও জানিয়েছে, ইমরানকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status