ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুধের বোতলে কোকেইন মিশিয়ে খাওয়ালো বাবা-মা, শিশুর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 6:37 PM

দুধের বোতলে কোকেইন মিশিয়ে খাওয়ালো বাবা-মা, শিশুর মৃত্যু

দুধের বোতলে কোকেইন মিশিয়ে খাওয়ালো বাবা-মা, শিশুর মৃত্যু

কোকেইন খাওয়ানোর পর চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায়। খবর নিউইয়র্ক পোস্টের।

ওই শিশুর বাবা-মা বয়সে কিশোর। শিশুটির বাবা ব্রাডি উইয়ার্নের বয়স ১৮ বছর। আর মা মেরি বেডেনবোর বয়স ১৭ বছর। কর্তৃপক্ষ বলছে, শিশু মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ওই শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

টক্সিকোলজি রিপোর্টে দেখা যায়, ওই শিশুর শরীরে কোকেইন ছিল। এছাড়া শিশুটির ফিডারেও কোকেইনের উপস্থিতি মেলে। নিউবেরি কাউন্টি শেরিফের অফিস এ তথ্য জানিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোকেইন খাওয়ার কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে কর্তৃপক্ষ।

এই দুই কিশোর বয়সী বাবা-মায়ের শরীরেও কোকেইন পাওয়া গেছে বলে টক্সিকোলজি রিপোর্টে উঠে আসে। এছাড়া ফেন্টানিল এবং গাঁজাও পাওয়া যায় তাদের শরীরে।

এই দুজনের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে শিশু হত্যা এবং শিশুর বিরুদ্ধে অবৈধ আচরণের অভিযোগ গঠন করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status