|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৬০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৬০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার গতকাল ১৬ মে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:১৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী একালার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৩১) কে তার নিজ বসতবাড়ি হতে ৯৬০ পিস ইয়াবা (যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮,০০০/- টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানাধীন কাশিপুর আজোয়াটারী এলাকায় ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছ। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
