|
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
নতুন সময় ডেস্ক
|
![]() লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বিতরণে উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার অর্জনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভো পিসি ব্যবসার নির্ভরযোগ্য বাজার নেতৃত্ব ধরে রেখেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেনোভো’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাইলেন্দ্র কাটিয়াল (Managing Director, Lenovo India), নবীন কেজরিওয়াল (Director- Overseas Business, Lenovo), শেখর কর্মকার (Head of Consumer Sales, Overseas Business) এবং লেনোভো টিমের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হাসান রিয়াজ, সামির ভার্শনি ও সুমন রায়। তারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (MD) রফিকুল আনোয়ার, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) জসিম উদ্দিন খন্দকার এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র জেনারেল ম্যানেজার ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এই অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশের পার্টনারদের আস্থা, লেনোভো টিমের সহযোগিতা এবং পুরো গ্লোবাল ব্র্যান্ডের ধারাবাহিক প্রচেষ্টা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি খাতের সক্ষমতা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
