ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 3:51 PM

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

প্রিয়শপের রিটেইল মিডিয়া ও ডিজিটাল আউট-অফ-হোম প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডসের সাথে স্মার্ট পার্সেল লকার নেটওয়ার্ক ডিজিবক্সের সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ঢাকা মেট্রোরেল স্টেশনে তৈরি হবে আধুনিক ও বিশ্বস্ত ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক, যা ব্র্যান্ডের জন্য নতুন সুযোগ এবং গ্রাহকদের মাঝে আরও স্মার্ট অভিজ্ঞতা নিয়ে আসবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা মেট্রো স্টেশনে থাকা ডিজিবক্সের লকার এখন শুধু পার্সেল ডেলিভারির জায়গা নয়, বরং হয়ে উঠবে একটি আধুনিক ডিজিটাল বিজ্ঞাপন মাধ্যম। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী যখন মেট্রো ব্যবহার করবেন, তখন বিভিন্ন ব্র্যান্ডের বার্তা খুব সহজেই তাদের কাছে পৌঁছে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও (প্রিয়শপ), পরিচালক (চাটনিঅ্যাডস) এর দীপ্তি মণ্ডল এবং ডিজিবক্সের সহ-প্রতিষ্ঠাতা সারা জিতা।

অনুষ্ঠানে দীপ্তি মণ্ডল বলেন, "মেট্রো স্টেশন আমাদের জন্য একটা দারুণ সুযোগ। আমরা ঠিক যেই ধরনের পরিবেশ চাই ঠিক সেই ধরনের পরিবেশই আছে মেট্রোতে। ডিজিবক্সের ফিজিক্যাল নেটওয়ার্ক আর চাটনিঅ্যাডসের ডিজিটাল আউট-অফ-হোম প্রযুক্তি একসাথে মিলিয়ে আমরা ব্র্যান্ডগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছি যাতে তারা ঢাকার মানুষের সাথে তাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে।"

তিনি আরও বলেন, "ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপনের ভবিষ্যৎ শুধু যেকোনো জায়গায় কয়েকটি স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের দৈনিক যাতায়াত এবং সময় কাটানোর স্থানকে কেন্দ্র করে সমন্বিত ও পরিমাপযোগ্য মিডিয়া নেটওয়ার্ক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।"

সারা জিতা বলেন, "ডিজিবক্স স্মার্ট কাঠামোর মাধ্যমে নগর বাণিজ্যকে আরও সুবিধাজনক করতে কাজ করছে। এই অংশীদারিত্ব সেই অবকাঠামোকে বিজ্ঞাপনদাতা, ভোক্তা এবং পুরো কমার্স ইকোসিস্টেমের জন্য বাড়তি মূল্য তৈরি করার সুযোগ দিবে।"

চাটনিঅ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড খুব সহজেই তাদের ক্যাম্পেইন পরিচালনা করতে পারছে। দূর থেকেই কনটেন্ট আপডেট করা যাচ্ছে এবং সময় ও অবস্থান অনুযায়ী নির্দিষ্ট দর্শক ও গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই নতুন উদ্যোগে বাংলাদেশে চাটনিঅ্যাডসের ডিজিটাল আউট-অফ-হোম কার্যক্রম আরও শক্তিশালী হলো। প্রতিষ্ঠানটি এমন জায়গায় বিজ্ঞাপনের সুযোগ তৈরি করছে যেখানে মানুষ নিয়মিত আসে এবং যাতায়াত করে।

চুক্তি অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দুইটি কোম্পানির যৌথ এই মডেলটি আসলে বিশ্বজুড়ে বিজ্ঞাপন বাজারে বড় পরিবর্তনের প্রতিফলন। এখন রিটেইল মিডিয়া, DOOH আর ফিজিক্যাল কমার্স ডেটা একসাথে মিশে তৈরি হবে একটি শক্তিশালী মিডিয়া লেয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status