ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ সাগর আটক, আদালতে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 August, 2026, 7:25 PM

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ সাগর আটক, আদালতে প্রেরণ

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ সাগর আটক, আদালতে প্রেরণ

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক সাগর সদরপুর উপজেলার চরচাঁদপুর মাঝিডাঙ্গী এলাকার গনেশ চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে সাগরের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ১৬ আগস্ট ২০২৬ তারিখে চরভদ্রাসন থানায় এফআইআর নম্বর-৮ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাগরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status