|
১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ
নতুন সময় ডেস্ক
|
![]() ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ তিন বছর মেয়াদি এ আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় শস্য ও ফসল উৎপাদন, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি এবং পল্লীভিত্তিক আয়বর্ধক কার্যক্রমে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় কৃষক ও গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সরল সুদে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়ার বিধান রয়েছে। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের সহজতর অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন, কর্মসংস্থান ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে ব্যাংকটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
