|
গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমান এতে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহের গুরুত্বকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের কার্যক্রম, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকেরা তাদের পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুসরণে স্বাধীন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যের প্রয়োজন হলে বিমানের জনসংযোগ বিভাগ প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সহযোগিতা ও তথ্যের যথার্থতার ভিত্তিতে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনআস্থা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবার গঠনমূলক সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
