ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 5:23 PM

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা সেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে। চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই উদ্যোগে পেন্টা গ্লোবালের অন্যতম অগ্রাধিকার থাকবে দক্ষ জনবল তৈরিতে। সিমেন্স ইডিএর প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর খাতের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। সিমেন্স ইডিএর প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় প্রকৌশলীদের দক্ষতা আন্তর্জাতিক শিল্পমানের সঙ্গে যাচাই ও উন্নত করার সুযোগ তৈরি করবে। পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে কাজের জন্য তাঁদের প্রস্তুত করতেও সহায়তা করবে।

উদ্যোগটির মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সেমিকন্ডাক্টর কোম্পানি, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এআই-নির্ভর চিপ ডিজাইন, অ্যাডভান্সড প্যাকেজিং, হেটেরোজিনিয়াস ইন্টিগ্রেশন, থ্রিডি-আইসি, চিপলেট-ভিত্তিক ডিজাইন এবং ডিজিটাল টুইন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও উচ্চমূল্যের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে যুক্ত করাও এ উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে শুধু ডিজাইন সেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ও পণ্য উন্নয়নের সক্ষমতা অর্জনে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হবে। এর মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের পরিবর্তিত চাহিদা ও নতুন সুযোগ কাজে লাগানোর পথ তৈরি হতে পারে।

পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, “বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এই সক্ষমতাকে উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব ও বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।”

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, “বাংলাদেশের জন্য আমাদের ‘কান্ট্রি অ্যাজ আ কাস্টমার’ উদ্যোগে পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় লক্ষ্যকে সমন্বয় করার মাধ্যমে আমরা শুধু একটি নতুন বাজারে প্রবেশ করছি না, বরং শুরু থেকেই একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন “এই অগ্রগতির পেছনে রয়েছে দূরদর্শী নীতিনির্ধারক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উচ্চপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা। ইডিএ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় মেধাবীদের সক্ষমতা বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে এআই, থ্রিডি-আইসি ও ডিজিটাল টুইন প্রযুক্তিতে উদ্ভাবনের সুযোগ তৈরি করে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করতে চাই।”

অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে পেন্টা গ্লোবাল বাংলাদেশে সিমেন্স ইডিএর প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সাপোর্ট সেবা পাওয়ার স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশের প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় ও সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজারের সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status