ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 October, 2026, 6:17 PM

জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১১ ঘটিকায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, রেজিনা পারভীন, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফিক সাদাফ এবং সায়হাম সাদিক পিয়াল, গ্রুপ সিইও মোঃ মোক্তার হোসেন তালুকদার এফসিএ, গ্রুপ সিএফও এইচএম আশরাফুজ্জামান এফসিএ, সিএফও মোঃ আতিকুর রহমান চৌধুরী, বিধিবদ্ধ নিরীক্ষক, কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। কোম্পানি সচিব মোঃ মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন।

সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য স্পনসর ও পরিচালক ব্যতীত শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগ অনুমোদিত হয়। স্বতন্ত্র পরিচালক পদে রেজিনা পারভীনকে তিন বছরের জন্য নিয়োগ এবং শফিউল আলম খান চৌধুরীকে তিন বছরের জন্য পুনর্নিয়োগ অনুমোদিত হয়। 

স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির বলেন, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের সঙ্গে মানসম্পন্ন ইস্পাত পণ্যের চাহিদা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি, অর্থায়ন ব্যয়ের স্থিতিশীলতা এবং নির্মাণ ও অবকাঠামো খাতে পুনরায় গতি সঞ্চারিত হলে ইস্পাত শিল্পেও ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য জিপিএইচ ইস্পাত তার উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা, মানবসম্পদ এবং ব্যবসায়িক সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৫-২০২৬ অর্থবছরে কোম্পানির সামগ্রিক কার্যক্রম বর্ণনা করে বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ ব্যয়, জ্বালানি ব্যয় বৃদ্ধি, চলতি মূলধন সংকট এবং প্রতিকূল ব্যাংকিং পরিস্থিতিতে নতুন মূলধন সংগ্রহের চাপসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সরকারি ও বেসরকারি অবকাঠামো এবং আবাসন প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়নের গতি কমে যাওয়ায় নির্মাণ কার্যক্রম সামগ্রিকভাবে মন্থর ও নিম্নমুখী রয়েছে। একই সঙ্গে ইস্পাত শিল্পের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং শিল্পখাতে তীব্র প্রতিযোগিতার কারণে পণ্যের মূল্য ও মুনাফার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া, প্রাকৃতিক গ্যাসের সীমিত ও অনিয়মিত সরবরাহ উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করেছে। চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশের মধ্যেও জিপিএইচ ইস্পাত সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় নিয়ন্ত্রণ এবং বিক্রয় কার্যক্রমকে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং পণ্যের উচ্চমান ও গ্রাহকদের আস্থা অক্ষুণ্ণ রেখেছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, জিপিএইচ ইস্পাতে যারা বিনিয়োগ করেছেন, তাঁদের বিনিয়োগ নিরাপদ রাখতে পরিচালনা পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিংকে আরও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করছে। তিনি সকলের উপস্থিতি এবং সমর্থনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status