|
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু
প্রথম দিনেই ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রথম দিনেই ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫' এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম সৌভাগ্যবান বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। তার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসাথে উপহার পেয়ে শতরূপার পরিবারে এখন উৎসবের আমেজ। সেইসঙ্গে ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার এই সংবাদে তার এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সিজন-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতাদের উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হবে এবং শোরুম কর্তৃপক্ষ তা গ্রাহককে বুঝিয়ে দিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং অফারের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন, “গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। একজন সন্তুষ্ট গ্রাহক শুধু পণ্যই কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি বিশ্বাস স্থাপন করেন এবং অন্যদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেন। ক্রেতাদের এই আস্থার প্রতি সম্মান জানিয়েই সিজন-২৫ এ ঘরভর্তি ফ্রি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে। তাই উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।” উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। তাঁরা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহক পর্যায়ে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ডিজিটাল প্লাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত থাকেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
