ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 October, 2026, 3:06 PM

নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

আকাশভ্রমণ সাশ্রয়ী করতে গ্রাহকদের আরেকটু স্বস্তি দিতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার একটি চুক্তি করেছে। 

দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় নগদ গ্রাহকেরা নভোএয়ারের সব গন্তব্যের টিকিটের মূল্য নগদের মাধ্যমে পেমেন্ট করলে মূল ভাড়ার ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন।

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া ও হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু। নভোএয়ারের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ এবং সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় দেশজুড়ে নভোএয়ারের যেকোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন। এই মূল্যছাড় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অফারের নির্ধারিত মেয়াদের মধ্যে গ্রাহকেরা যেকোনো সময় এই ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া একজন নগদ ব্যবহারকারী তার নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও একাধিক টিকিট কিনতে পারছেন।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, গ্রাহকদের জীবন সহজ ও সাশ্রয়ী করাই নগদের মূল লক্ষ্য। বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করতে আমরা নভোএয়ারের সাথে এই উদ্যোগ নিয়েছি। এরফলে নগদের গ্রাহকেরা সাশ্রয়ী খরচে আকাশভ্রমণ করতে পারছেন।

নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ বলেন, নভোএয়ার সব সময় যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের টিকিট ক্রয়ে বাড়তি সুবিধা দিতে পেরে আনন্দিত। এই সুযোগ গ্রাহকদের আকাশপথে ভ্রমণকে আরও উৎসাহিত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status