ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 25 October, 2026, 6:31 PM

চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন।

ডা. শাহাদাত হোসেনের প্রশাসক হিসেবে নিয়োগের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে তাঁর দায়িত্বের আনুষ্ঠানিক পরিধি নির্ধারিত হলো। নগরীর নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনায় প্রশাসকের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল তাঁকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status