|
চরভদ্রাসনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ আটক রাশেদুল খান রাজিব চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর দোপাডাঙ্গী এলাকার ইসমাইল খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে রাজিবের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ১৫ আগস্ট ২০২৬ তারিখে চরভদ্রাসন থানায় এফআইআর নম্বর-৫ দায়ের করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাশেদুল খান রাজিবকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
