|
গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১ রোববার (১৭ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪), তিনি মৃত পেশকার আলীর ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
