|
দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি)
নতুন সময় প্রতিনিধি
|
![]() দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি) সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি নামফলক উন্মোচন করেন। পরে কাজের সফলতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম,সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। এর মধ্যে দশানী থেকে গিলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেয় সড়ক বিভাগ। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান মাফুজ খান লিমিটেড ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করছে। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজটি শেষ হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরপরে মন্ত্রী বাগেরহাট সরকারি পিসি কলেজে বৃক্ষরোপন করেন ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করে। পরে বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি)
বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি
সফিপুর আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
