ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ফ্যাশন ডিজাইনার হলেন আঁখি, মডেল হলেন কন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 8:27 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 June, 2021, 9:21 PM

ফ্যাশন ডিজাইনার হলেন আঁখি, মডেল হলেন কন্যা

ফ্যাশন ডিজাইনার হলেন আঁখি, মডেল হলেন কন্যা

শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এরপর তিনি নায়িকা না হয়ে গায়িকা হয়েছেন। অতঃপর ‘একটি সিনেমার গল্প’ ছবিতে প্লেব্যাক করে গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠ শিল্পী আঁখি আলমগীর। এই তুমুল জনপ্রিয় গায়িকা এবার ফ্যাশন ডিজাইনার হিসেবে আবির্ভূত হলেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং অনলাইন ফ্যাশন হাউজ চালু করার কথা জানান দেন। তার এই ফ্যাশন হাউজের নাম রেখেছেন ‘মখমল’। আপলোড করা ভিডিওতে নিজের ডিজাইন করা শাড়িতে আঁখির সঙ্গে মডেল হয়েছেন তার বড় মেয়ে স্নেহা।

এই প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আমার ছোটবেলা থেকেই একটা শখ ও স্বপ্ন ছিল পোশাক ডিজাইন করার। পরিণত বয়সে সবাই আমার পোশাক বিশেষ করে শাড়ি নিয়ে অনেক প্রশংসা করেন। তারা আমি যেমন শাড়ি পরি, অমন শাড়ি চান। তাই নিজেই এবার ডিজাইনার হলাম। মখমল আপাতত অনলাইন বেইজ ফ্যাশন হাউজ হিসেবে চালু হলো। করোনা পরিস্থিতি ভালো হলে আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথমবারের মতো বড় মেয়ে স্নেহার সঙ্গে ভিডিওতে মডেল হলাম।

আঁখি জানান, ফ্যাশন হাউজ মখমল প্রধানত শাড়ি নিয়েই অনলাইন যাত্রা শুরু করলো। কিছু কামিজও পাওয়া যাবে। শাড়ির মধ্যে তিনি শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন নিয়ে কাজ করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status