ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 9:38 PM

নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক

নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক

দুই নারী নারিকেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব-১০-এর সদস্যরা। এক পর্যায়ে জানা যায়, সঙ্গে থাকা নারিকেলের ভেতরে করে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে হেরোইনের চালান। পরে নারিকেল দুটি ভাঙতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার হেরোইন।


এ সময় হেরোইন বহনকারী আসমা (৪০) ও সাফিয়া খাতুনকে (৭০) আটক করা হয়।


বুধবার (৯ জুন) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে নারিকেলের ভেতরে লুকানো অবস্থায় ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়।


র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বিকেল সাড়ে চারটার দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।


আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সোয়েব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status